পাতি পুকুর ইউনাইটেড কিশোর সংঘPatipukur United Kishore Sangha
KNOWLEDGE LABOUR TRUTH UNITY JOY
The “PATIPUKUR UNITED KISHOR SANGHA” situated at 244A, Jessore Road, Kolkata-700 048, is one of the popular names at Patipukur and surrounding area. We are rendering services to the society for a long time in the forms of an Art School for children, a good Library of books, a charitable Dispensary (Homoeo), Self-Dependable Training Centre for Women, different types of cultural and sports competitions and a good many other activities.
জ্ঞান শ্রম সত্য ঐক্য আনন্দ এই পঞ্চব্রতের যুগপৎ সাধনাকে সাথী করে পাতি পুকুর ইউনাইটেড কিশোর সংঘের পথচলা শুরু। প্রকৃত মানুষ গড়া, সুন্দর সুস্থ-সবল, পরিচ্ছন্ন সমাজ গড়াই আমাদের লক্ষ্য। এই উদ্দেশ্যেই সারা বৎসর ব্যাপী আমাদের যে সমস্ত কার্যক্রম নিয়মিত ভাবে পরিচালিত হয়ে থাকে তার মধ্যে কয়েকটি যেমন- ছোটদের অঙ্কন ও হস্তশিল্পের শিক্ষণ শ্রেনী, ছোটো-বড়-কিশোর-কিশোরীদের উপযুক্ত বই এর লাইব্রেরী, হোমিওপ্যাথি চিকিৎসা কেন্দ্র, স্বাস্থ্য পরীক্ষা শিবির, স্বনির্ভর প্রকল্পে মহিলাদের জন্য হস্তশিল্পের শিক্ষণ শ্রেনী, বিভিন্ন ধরনের সংস্কৃতিক প্রতিযোগিতা ইত্যাদি। সকলের সহযোগিতাই আমাদের একমাত্র পাথেয়।
গত ১৬ ই জুন, ২০২৬ এর পর দ্বিতীয়বার ২৯ শে আগস্ট, ২০২৬ জনসাধারণের থেকে সংগৃহীত উদ্বৃত্ত ঔষধ সংঘের তরফ থেকে দুস্থ মানুষের সেবায় মেডিকেল ব্যাংকে প্রদান করা হলো।
_"মানবাত্মার হিমালয় তুমি, উন্নত শির আকাশ ছুঁয়েছে...."_
গতকাল ২৯শে জুলাই ভারতবর্ষের নবজাগরণের অন্যতম প্রাণপুরুষ, মানবতাবাদী মনীষী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ১৩৪ তম প্রয়াণ দিবস ছিল।
বিদ্যাসাগরকে নিয়ে আমাদের নতুন করে বলার কিছু নেই। আমরা ছোট থেকেই ওনার জীবন সংগ্রাম পাঠ্য বই ও অন্যান্য বিভিন্ন মাধ্যমে জেনেছি। আমাদের জীবনে তার অবদান অপরিসীম। আজকের দিনে তার জীবন চর্চার মাধ্যমে আমরা তার জীবন সংগ্রামকে যদি আমরা পাথেয় করতে পারি, আজকের সমাজে ঘটে চলা অন্যায় অবিচারের বিরুদ্ধে সঠিক চিন্তার মাধ্যমে দাঁড়াতে পারবো পাশাপাশি সমাজের দৈনন্দিন রুচি সংস্কৃতি মনুষ্যত্বের অবক্ষয় থেকে নিজেদের চরিত্র কে রক্ষা করতে পারবো।
* *আহ্বান রাখছি, আমরা যারা যেখানে আছি— স্কুল, কলেজে, হোস্টেলে, ক্লাবে , বাড়িতে এই মহামানব কে স্মরণ করি। ওনার প্রতিকৃতিতে মাল্যদান/ পুষ্পার্পণ করি। আশেপাশে যারা থাকবেন আমাদের আত্মীয় পরিজন ভাই-বোন বন্ধুবান্ধব তাদেরও এই স্মরণ অনুষ্ঠানে যোগদান করবার আহ্বান করি এবং উনার জীবন সংগ্রাম চর্চা করি।*
বিদ্যাসাগর সম্পর্কে অন্যান্য বড় মানুষ এবং বিদ্যাসাগরের নিজের কিছু গুরুত্বপূর্ণ উক্তি--
"তিনি যে বাঙালি বড়লোক ছিলেন তাহা নহে, তিনি রীতিমতো হিন্দু ছিলেন তাহাও নহে। তিনি তাহা অপেক্ষাও অনেক বেশি বড় ছিলেন, তিনি যথার্থ মানুষ ছিলেন।"
---রবীন্দ্রনাথ ঠাকুর
"দয়া নাহে, বিদ্যা নহে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চরিত্রে প্রধান গৌরব তাহার অজেয় পৌরুষ, তাঁহার অক্ষয় মনুষ্যত্ব।"
---রবীন্দ্রনাথ ঠাকুর।
"আমাদের দেশের লোকেরা একদিক দিয়ে তাকে শ্রদ্ধাজ্ঞাপন না করে থাকতে পারেননি বটে, কিন্তু বিদ্যাসাগর তাঁর চরিত্রের যে মহত্বগুণে দেশাচারের দুর্গ নির্ভয়ে আক্রমণ করতে পেরেছিলেন সেটাকে কেবলমাত্র তাঁর দয়া-দাক্ষিণ্যের খ্যাতির দ্বারা তাঁরা ঢেকে রাখতে চান। অর্থাৎ বিদ্যাসাগরের যেটি সকলের চেয়ে বড় পরিচয় সেইটি তাঁর দেশবাসীরা তিরস্ককরণীর দ্বারা লুকিয়ে রাখবার চেষ্টা করছেন।"
---রবীন্দ্রনাথ ঠাকুর।
"আমি সাহিত্য কিছু করেছি --- এ কথা যদি এদেশের লোক কিছু স্বীকার করে থাকে, তাহলে অবশ্যই আমাকে স্বীকার করতে হবে, এই সাহিত্যের দ্বার উদঘাটন করেছেন বিদ্যাসাগর। ... জল পড়ে, পাতা নড়ে' আদি মহাকবির এই রচনা থেকে আমি জানতে পারলাম ছন্দ, মীড়, ঝংকার।"
----রবীন্দ্রনাথ ঠাকুর।
"...তাঁহার দয়ার মধ্য হইতে যে একটি নিঃসঙ্কোচ বলিষ্ঠ মনুষ্যত্ব পরিস্ফুট হইয়া উঠে, তাহা দেখিয়া আমাদের এই নিজ জাতির প্রতি চির অভ্যস্ত মনও আপন নিগূঢ় মানবধর্ম ......ভক্তিতে আকৃষ্ট না হইয়া থাকিতে পারে না।"
------রবীন্দ্রনাথ ঠাকুর।
"বিধাতা যেন সাত কোটি বাঙালি গড়তে গড়তে হঠাৎ একটি মানুষ গড়ে ফেলেছিলেন।"
-----রবীন্দ্রনাথ ঠাকুর।
"বিদ্যাসাগর বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী ছিলেন। তৎপূর্বে বাংলায় গদ্য সাহিত্যের সূচনা হয়েছিল, কিন্তু তিনিই সর্বপ্রথম বাংলা গদ্যে কলানৈপুণ্যের অবতারণা করেন। ভাষা যে কেবল ভাবের একটা আধার মাত্র নহে, তাহার মধ্যে যেন-তেন-প্রকারেণ কতগুলা বক্তব্য বিষয় পুরিয়া দিলেই যে কর্তব্য সমাপন হয়না, বিদ্যাসাগর দৃষ্টান্ত দ্বারা তাহাই প্রমাণ করিয়াছিলেন। তিনি দেখাইয়েছিলেন যে যতটুকু বক্তব্য তাহা সরল করিয়া, সুন্দর করিয়া এবং সুশৃংখল করিয়া ব্যক্ত করিতে হইবে।... একটি অনাদিলক্ষ্য ছন্দ:স্রোত রক্ষা করিয়া সৌম্য ও সরল শব্দগুলি নির্বাচন করিয়া বিদ্যাসাগর বাংলা গদ্যকে সৌন্দর্য ও পরিপূর্ণতা দান করিয়াছেন।"
--রবীন্দ্রনাথ ঠাকুর।
"প্রাচীন ঋষি ন্যায় প্রতিভা ও প্রজ্ঞা, একজন ইংরেজের মতো কর্মশক্তি, আর হৃদয় হচ্ছে বাঙালি মায়ের অনুরূপ।"
"এদেশের প্রথম আধুনিক মানুষ"
---মাইকেল মধুসূদন দত্ত।
"বস্তুত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এত বড় ও আমরা এত ছোট, তিনি এত সোজা ও আমরা এত বাঁকা যে তাঁহার নাম গ্রহণ আমাদের পক্ষে বিষম আস্পর্ধার কথা বলিয়া বিবেচিত হইতে পারে।"
----রামেন্দ্রসুন্দর ত্রিবেদী।
বিশেষ বিজ্ঞপ্তি :
আমাদের সংঘের সভ্য ও বয়োজ্যেষ্ঠদের অতি স্নেহের পাত্র ডাঃ সৌরেন বসু রায় (এম বি বি এস) আগামী 20/07/2024 থেকে প্রতি শনিবার সন্ধ্যা ৬-৩০ টা থেকে সংঘ গৃহে সর্ব সাধারণের চিকিৎসার জন্য উপস্থিত থাকবে।
পাতিপুকুর ইউনাইটেড কিশোর সংঘ
